উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম
সারাদেশ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বড় বোনকে স্কুলে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছোট ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত তামজিদ ইমতিয়াজ (১৬) বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার জহির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: আন্দোলনকারীদের ডিস্টার্ব করবেন না

রোববার (১৪ আগস্ট) বেলা ১০টার দিকে উপজেলার বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বসুরহাট এ.এইচ.সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ে পাঠদান চলাকালীন হঠাৎ দশম শ্রেণির এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ওই সময় অভিযুক্ত তামজিদ অসুস্থ ওই ছাত্রীকে কটূক্তি করে কথা বললে উপস্থিত একই শ্রেণির আরেকজন ছাত্র বাধা দেয়।

তখন দুই জনের মধ্যে কথাকাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার সূত্র ধরে তামজিদ স্কুলের ব্যাগে করে দা নিয়ে আসে। রোববার সকাল ১০টার দিকে তামজিদ বিদ্যালয়রে চতুর্থ তলায় যায়। সেখানে অষ্টম শ্রেণির ছাত্র সাজ্জাদুল ইসলাম সায়েমের (১৪) সঙ্গে তার দেখা হয়। তখন সায়েম তার বড় বোন দশম শ্রেণির ছাত্রী সানজিদা ইসলাম সামিয়াকে (১৬) উত্ত্যক্ত করতে বারণ করে তামজিদকে। উত্ত্যক্ত করলে প্রধান শিক্ষিকাকে এ বিষয়ে নালিশ দেওয়ার হুমকি দেয়।

প্রধান শিক্ষিকা আরও বলেন, এতে দশম শ্রেণির ছাত্র তামজিদ ক্ষিপ্ত হয়ে স্কুলের মুল ভবনের চতুর্থ তলার বারান্দায় দা দিয়ে অষ্টম শ্রেণির ছাত্র সায়েমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে তার হাতের বুড়ো আঙ্গুল কেটে যায়। তবে আঘাত পতিহত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটত বলেও তিনি মন্তব্য করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। একই দিন দুপুরের দিকে অভিযুক্ত ছাত্রকে বিদ্যালয়ে নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত ছাত্রের পরিবার দাবি করে, সে অনলাইলে ফ্রী ফায়ার গেইম খেলায় আসক্ত। তাকে ডাক্তার দেখানো হয়েছে।

আরও পড়ুন: তাইওয়ানে ঢুকে পড়েছে চীনের যুদ্ধবিমান!

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ধরনের অভিযোগ সত্য নয়। এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা