আন্তর্জাতিক

তাইওয়ানে ঢুকে পড়েছে চীনের যুদ্ধবিমান!

সান নিউজ ডেস্ক: তাইওয়ানের মধ্যরেখা পার হয়ে রোববার (১৪ আগস্ট) দেশটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়েছে চীনের ১১টি যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: দেশে এখন বিচারবহির্ভূত হত্যা নেই

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের কাছে সামরিক কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছে চীন। অবশ্য গত সপ্তাহের তুলনায় ছোট পরিসরে চীনের এসব কর্মকাণ্ড চলছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তাইওয়ান। আরও জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্তা চীনের এসব উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তত।

প্রসঙ্গত, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বীপ দেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।

চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে।

আরও পড়ুন: নিরাপত্তা ঝুঁকিতে আছেন প্রধানমন্ত্রী

তবে তাইওয়ান সরকার জানিয়ে আসছে, দ্বীপতে কখনোই চীন শাসন করেনি। তাই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করার কিংবা দ্বীপটির ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। শুধুমাত্র তাইওয়ানের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা