সারাদেশ

ভালুকায় ভুল চিকিৎসায় মারা গেল খামারীর ৬ টি ছাগল

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় পশু সম্পদ হাসপাতালের এক ব্যক্তির ভুল চিকিৎসায় খামারীর ৬ টি ছাগল মারা গেছে। ঘটনা ঘটেছে ১৩ আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ারী গ্রামে।

ক্ষতিগ্রস্ত খামার মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোয়ারী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাদিক মিয়া বেশ কয়েক বছর আগে মা বাবার দোয়া নামে একটি ছাগলের খামার করেন। খামারে হরিয়ানা, বিটল ও ক্রস জাতীয় প্রায় ৩৫ টি ছাগল রয়েছে এবং ছাগলগুলোর চিকিৎসা করেতেন ভালুকা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক। গত ১৪ দিন আগে ছাগলগুলোকে প্রথম ডোজ ক্রিমির ইনজেকশন দিয়ে যান প্রাণী সম্পদ বিভাগের লাইফ এন্ড ডেনরী ডেভেলপমেন্ট প্রজেক্টের এলএসপি চিত্ত রঞ্জন দাস। শনিবার দুপুরে ওই ব্যক্তি ছাগলগুলোকে দ্বিতীয় ডোজ ইনজেকশন দেয়ার পর পরই একটি ছাগল মারা যায় এবং বেশ কিছু সময়ের মধ্যে ছয়টি ছাগল মারা যায়। ইতোমধ্যে ছাগলগুলো মারা গিয়ে খামারির প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খামার মালিক সাদিক মিয়া জানান, নাইট্রোনেক্স নামক ক্রিমির ইনজেকশন দেয়ার এক ঘন্টা পরই তার একটি ছাগল মারা যায় এবং কিছুক্ষনের মধ্যে তার ছয়টি ছাগল মারা গেছে। এমনকি বর্তমানে তার খামারের অনেক ছাগল অসুস্থ্য অবস্থায় আছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মতিউর রহমান জানান, চিত্ত রঞ্জন দাস প্রাণী সম্পদ বিভাগের একটি প্রজেক্টে চাকরী করেন। চিকিৎসা করার দায়িত্ব বা অভিজ্ঞতা তার নেই। ক্রিমির জন্য অভারডোজ ইনজেকশন দেয়ার কারণে ছাগলগুলো মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা