সারাদেশ

সাংবাদিক শামছুর রহমানের ২০তম হত্যাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

যশোর : যশোরের প্রখ্যাত সাংবাদিক শামছুর রহমানের ২০তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটিতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে।

২০০০ সালের ১৬ জুলাই নিজ অফিসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন দৈনিক জনকণ্ঠের তৎকালীন বিশেষ প্রতিনিধি শামছুর রহমান।

সকালে প্রেসক্লাব যশোর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতা ও সাংবাদিকরা শহরের কারবালায় শামছুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনগুলো। পরে সেখানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সকালে সাংবাদিকরা কালোব্যাজ ধারণ করেন।

এ সময় প্রেসক্লাব, যশোরের সম্পাদক আহসান কবীর, মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক মিলন রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা