সারাদেশ

যশোরে কোরবানির পশু কেনাকাটায় ভার্চুয়াল হাট 

নিজস্ব প্রতিবেদক:

যশোর: আসন্ন ঈদ-উল-আজহায় কোরবানির পশু কেনাকাটা করা যাবে অনলাইনে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যশোরে ভার্চুয়াল মাধ্যমে পশু কেনাকাটার জন্য একটি করে অনলাইন ও ফেসবুক পেজ চালু হয়েছে।

ক্রেতারা https://onlineposhuhatjashore.com/ এবং ফেসবুক পেজ https://www.facebook.com/onlineposhurhatjashore) থেকে পশু দেখে বিক্রেতার সঙ্গে ফোনে কথা বলে এবং সরেজমিনে দেখে কিনতে পারবেন।

বুধবার (১৫ জুলাই) থেকে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এই হাটের কার্যক্রম চলছে।

হাটের উদ্বোধন করে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘প্রচলিত পশুহাটের বিকল্প নেই। কিন্তু করোনাকালে আমাদের অনেক কিছুরই বিকল্প ভাবতে হচ্ছে। অনেক কিছু মানিয়ে নিতে হচ্ছে। তাই আগামীতে করোনা যেন আরো মারাত্মক আকার ধারণ করতে না পারে, সেজন্য যশোরে পশু কেনাকাটার জন্য সম্পূরক হিসেবে এই অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হল।’

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনলাইন হাটের ওয়েবসাইট, অ্যাপস ও ফেসবুক পেজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাম্মী ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার, জেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান কবির প্রমুখ।

অনুষ্ঠানে ওয়েবসাইট এবং ফেসবুক পেজের বিভিন্ন ফিচার তুলে ধরেন যশোর তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার আনিসুর রহমান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

মেসিদের চমকে দিতে প্রস্তুত কেপ ভার্দে

বিশ্বকাপের নকআউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

গ্র্যান্ড মোসাল্লায় খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

ঢাকায় বৃষ্টি, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দের কঠিন পরীক্ষায় শেষ পর্যন্ত উতরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা