সারাদেশ

নোয়াখালীতে বন্দুকযুদ্ধে দস্যু বাহিনীর প্রধান নিহত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহিনীর প্রধান প্রধান মো. বাহার উদ্দিন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ১৬ জুলাই ভোরে উপজেলার বুড়িরচর ইউপির ২ নম্বর ওয়ার্ডের শূন্যেরচর গ্রামের সূর্যমুখী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাহার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের কালিরচর গ্রামের শাহ আলমের ছেলে।

এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি একনলা বন্দুক ও ছয় রাউন্ড কার্তুজসহ চারজনকে আটক করে থানায় সোপর্দ করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার কালিয়াকান্দি থানার মো. শাহাদাত শেখের ছেলে মো. শান্ত শেখ, হাতিয়া উপজেলার বান্দাখালী গ্রামের বাদশা মাঝির ছেলে মো.ইউছুফ, হাতিয়ার দক্ষিণ শান্তিপুর গ্রামের মোজাম্মেলের ছেলে আলাউদ্দিন, হাতিয়ার চরকয়লাস গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. মুরাদ।

র‌্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সব আলামতসহ জলদস্যুর মরদেহ পুলিশকে বুঝিয়ে দেয়া হয়েছে। অস্ত্রসহ আটক চারজনকে থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা