সারাদেশ

সৈয়দপুরে চেয়ারম্যানের আশ্বাসে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

আমিরুল হক, নীলফামারী: মজুরী বৃদ্ধির দাবীতে আন্দোলনরত নীলফামারীর সৈয়দপুর খাদ্যগুদামের শ্রমিকরা ১০দিন পর কাজে ফিরেছে। উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিনের আশ্বাসের প্রেক্ষিতে তাঁরা কর্মবিরতি স্থগিত করেন।

শনিবার (৬ আগস্ট) দুপুরে শ্রমিকরা কাজ শুরু করায় পন্য খালাস নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন হয়।

সৈয়দপুর খাদ্য গুদাম শ্রমিকদের সাধারণ সম্পাদক জিকরুল হক জানান, তারা মালামাল উঠানামা করে টন প্রতি মাত্র ৩৫ টাকা পায়। যা বস্তা প্রতি দাঁড়ায় মাত্র ৯৯ পয়সা করে। হাড়ভাঙ্গা খেটেও তারা এই সামান্য মজুরীতে পেটপুরে খেতেও পারছেন না। দ্রব্য মূল্যের চলমান উর্ধগতির ফলে চরম মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

এমন পরিস্থিতির দীর্ঘদিন থেকে মজুরী বৃদ্ধির দাবী জানিয়ে আসছি। ইতিপূর্বেও বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালন করা হয়েছে। প্রতিবারই খাদ্য গুদাম কর্মকর্তারা বিষয়টি দেখছেন বলে আশ্বাস দিয়ে অনুরোধ করে পূনরায় কাজে নিয়োজিত করেছে। কিন্তু আজাবধি কোন সুরাহা হয়নি। যে কারণে শ্রমিকরা অত্যন্ত দূরাবস্থায় পড়েছে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে গত ২৮ জুলাই আবারও আন্দোলনে নামেন শ্রমিকরা।

পরে সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন কে জানানো হয়। তিনি শ্রমিকদের সাথে আলোচনা করে দাবীর বিষয়ে অবগত হন এবং উর্ধতন কর্তৃপক্ষের সাথেও আলোচনা মজুরী বৃদ্ধির আশ্বাস দেন।

গুদাম কর্মকর্তা শামীমা নাছরীন জানান, মজুরী বৃদ্ধির বিষয়ে অচিরেই নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। সেই সাথে শ্রমিক মজুরী কার্যক্রম পরিচালনায় ঠিকাদার নিয়োগ করতে টেন্ডার হবে। ওই প্রজ্ঞাপনে যাতে মজুরী বাড়ানো হয় সে ব্যাপারে সুপারিশ করে লিখিত জানাবেন জেলা খাদ্য কর্মকর্তা। একারণে উপজেলা চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করেন যে, সার্বিক প্রচেষ্টা চালানো হবে এই ব্যাপারে। তাই আমরা তাঁর কথার প্রেক্ষিতে আমাদের কর্মবিরতি কর্মসূচী স্থগিত করে কাজে যোগদান করছি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন বলেন, এই খাদ্য গুদাম শ্রমিকরা আওয়ামী শ্রমিক লীগ করে। তাদের দাবী অত্যন্ত যৌক্তিক। সরকার টনপ্রতি ৫০ টাকা বরাদ্দ দেয়। কিন্তু শ্রমিকরা পাচ্ছে মাত্র ৩৫ টাকা। বাকী টাকা কোথায় যাচ্ছে তা খাদ্য কর্মকর্তা বলতে পারছেন না। বিষয়টি খতিয়ে দেখা হবে। শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়নে উর্ধতন কর্তৃপক্ষ ও সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে একটা সমাধান করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা