সারাদেশ

পাটের গুদামে অগ্নিকাণ্ড

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ আগস্ট) বেলা সোয়া ১১টায় শহরের কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ছয় নম্বর পাটের গুদামে লাগা আগুন নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট

ওই গুদামে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের কাঁচা পাট মজুত ছিল। সেখানে শ্রমিকেরা কাঁচা পাট প্যাকেজিং করতেন। গুদামের ভেতরে ২০-৩০ জন শ্রমিক কাজ করছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ব্যাপারে কুমুদিনী পাট গুদামের শ্রমিক সরদার নজরুল ইসলাম বলেন, আমি ও অন্যান্য শ্রমিক পাশের একটি গুদামে কাজ করছিলাম। হঠাৎ ৬ নম্বর গুদাম থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখি। প্রথমে আমরা নিজেরা চেষ্টা করি পানি ও বালু দিয়ে, তাতে কাজ হয়নি। পাটজাত পণ্য হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, বেলা ১১টা ১৭ মিনিটে খবর পাই, কুমুদিনী পাটের গুদামে আগুন লেগেছ। খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের পাঁচ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই এলাকায় আরও ৩০-৪০টি গুদাম রয়েছে। পার্শ্ববর্তী গুদামে যেন আগুন ছড়িয়ে যেতে না পারে, সেই লক্ষে কাজ করেছে ফায়ার ফাইটাররা।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে গুদাম মালিকের কাছ থেকে যতটুকু জেনেছি, ওই গুদামে প্রায় ১০ হাজার মণ পাট মজুত করা ছিল। তদন্ত কমিটি করা হচ্ছে। সে কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা