সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও

সান নিউজ ডেস্ক: ফরিদপুরের নগরকান্দায় কাতার প্রবাসীর স্ত্রীকে (২৭) নিয়ে পালিয়েছেন সেলিম তালুকদার (৩৫) নামে এক যুবক। সেলিম তালুকদার উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়ীয়া গ্রামের সামছুল হক তালুকদারের ছেলে। তিনি এর আগে চারটি বিয়ে করেছেন।

আরও পড়ুন: বিকেলে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

গত সোমবার (১ আগস্ট) সকালে ওই প্রবাসীর স্ত্রী তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন। ছেলেকে ছোটপাইককান্দী গ্রামে তার বাবার বাড়িতে রেখে তিনি প্রেমিক সেলিম তালুকদারের হাত ধরে উধাও হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেম করে ৮ বছর আগে ওই কাতার প্রবাসীকে বিয়ে করেন ওই গৃহবধূ। বর্তমানে তাদের সংসারে সাত বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তার স্বামী অর্থ উপার্জন করতে প্রায় পাঁচ বছর আগে কাতারে চলে যান।

এরপর ওই গৃহবধূ চলতি বছরে তার ছেলেকে নগরকান্দা সদরের একটি স্কুলে ভর্তি করেন। এরপর থেকে তিনি তার ছেলেকে নিয়ে স্কুলে আসা যাওয়া করতেন। এরই মধ্যে সেলিম তালুকদারের সঙ্গে তারর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট

প্রবাসীর স্ত্রীর বাবা বলেন, সেলিম তালুকদার ফোন করে আমাদের জানিয়েছে, সে আমার মেয়েকে বিয়ে করে ঢাকায় আছে।

এ ব্যাপারে প্রবাসীর স্ত্রীর শ্বশুর বলেন, আমার ছেলের স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত, তা আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু সে আমাদের কোনো কথাই শুনত না। গত সোমবার সকালে নগদ টাকা ও গহনা নিয়ে আমার বাড়ি থেকে সে পালিয়ে যায়। পরে জানতে পারি সেলিম তালুকদারের সঙ্গে এখন ঢাকায় আছে বলে জানতে পেরেছি। সেলিম তালুকদার এর আগে আরও চারটি বিয়ে করেছে বলে শুনেছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা