নড়িয়ায় ৯টি পাটের গুদাম পুড়ে ছাই
সারাদেশ

নড়িয়ায় ৯টি পাটের গুদাম পুড়ে ছাই

মো. আল-আমিন (শাওন), শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নয়টি পাটের গুদাম।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় তিন হাজার মণ পাটসহ প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দুপুর ২টার দিকে ভোজেশ্বর বাজারের নদীর পাড়ের একটি পাটের গুদাম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ব্যবসায়ীরা চিৎকার দেন। পরে আশপাশের ব্যবসায়ীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সালাম হওলাদারের একটি, মিলু হাওলাদারের দুইটি, সোহেল বয়াতির দুইটি, রুবেলের একটি ও খোকন বয়াতির একটি পাটের গুদামসহ মোট নয়টি পাটের গুদাম পুড়ে ছাই হয়ে যায়।

এ অগ্নিকাণ্ডে প্রায় তিন হাজার মণ পাটসহ প্রায় ২ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত গুদামের ঘরের তালিকা, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার টাকার বেশি

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফা কমিয়েছে বাংলাদ...

টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো ঘরের মাঠে টেস্...

ওমানের সেই চার ভাইয়ের মরদেহ দেশে, দাফনের প্রস্তুতি

ওমানের দক্ষিণ আল বাতিনাহ গভর্নরেটের মুলাদ্দা এলাকা...

দেবের নায়িকা সৃজা দত্ত ঈদের ওয়েব ফিল্মে

ভারতের কলকাতার নায়ক দীপক অধিকারী দেবের দুই নায়িকা...

আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে: মাহফুজ আলম

জুলাই গণ–অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হ...

বিয়ে কেন করছেন না, সেই প্রশ্ন শুনতে হয় এমা ওয়াটসনকে

ব্রিটিশ পডকাস্টার জয় শেঠির ‘অন পারপাস’...

এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধ...

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এ...

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা