মৌলভীবাজারে প্রেমিকার সামনে প্রেমিকের আত্মহত্যা!
সারাদেশ

মৌলভীবাজারে প্রেমিকার সামনে প্রেমিকের আত্মহত্যা!

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারে প্রেমিকার সামনে আত্মহত্যা করেছেন শিপন মালাকার (১৮) নামের এক যুবক। নিহত শিপন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার সীমান্তবর্তী এলাকা এওলাছড়া পানপুঞ্জির জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় শিপন মালাকারের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে দুজন সীমান্তবর্তী এলাকায় পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কর্মধা ইউনিয়নের এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে প্রেমিক-প্রেমিকার মাঝে মনোমালিন্য হলে প্রেমিকার উপস্থিতে তিনি আত্মহত্যা করেন।

লাশ পাহারারত কিশোরী (শিপনের প্রেমিকা) এনি আক্তার (১৬) পুলিশকে জানান, শুক্রবার রাতে শিপন তাকে এওলাছড়া পানপুঞ্জির জঙ্গলে নিয়ে যায়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে গেঞ্জি দিয়ে গাছের ডালে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শিপন।

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে যুবক শিপন মালাকারের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত মনোমালিন্যের কারণে শিপন তার প্রেমিকার সামনে আত্মহত্যা করেছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা