কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলে রাস্তাঘাটের বেহাল দশা
সারাদেশ

কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলে রাস্তাঘাটের বেহাল দশা

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সরকারি বিধি তোয়াক্কা না করে অবৈধভাবে পরিচালিত কাঁকড়া, টলি, পাওয়ার টিলার, করিমন, নছিমন গাড়ির বেপরোয়া চলাচলে কাঁচা পাকা রাস্তাঘাট সমূহ ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

বিশেষ করে কাঁকড়া গাড়িতে করে যত্রতত্র অতিরিক্ত মাটিসহ অন্যান্য মালামাল বহন করার কারণে রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফসলি জমি হতে অতিরিক্ত মাটি ভর্তি করে রাস্তায় উঠার সময় হরহামেশাই কেটে ফেলা হচ্ছে রাস্তা সমুহ।

এছাড়া অদক্ষ এবং শিশু চালক ওইসব গাড়ি চালানোর কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। গত এক সপ্তাহের ব্যবধানে এক নারী ও এক কলেজ শিক্ষক কাঁকড়া গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেছে।

উপজেলার ২৫টি ইটভাটায় কমপক্ষে ৭৫টি কাঁকড়া গাড়ি রয়েছে। তাছাড়া আরও ৫০টি মালিকানায় রয়েছে। সবমিলে দেড়শত কাঁকড়া গাড়ী প্রতিদিন উপজেলায় দাপিয়ে বেড়াচ্ছে।

কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলের কারণে সাধারণ যাত্রী এবং ছোটখাট যানবাহন ঝুকি নিয়ে চলতে হচ্ছে। উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের বেলাল মিয়া জানান কাঁকড়া গাড়িতে করে মাটি নিয়ে যাওয়া-আসা করার কারণে সবগুলো কাঁচা রাস্তা কেটে ফেলেছে। সে কারণে যানবাহন নিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে।

শিশু শ্রমিক এবং চালক দ্রুতগতিতে গাড়ি চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। ধুলাবালির কারণে পথচারিদের অতিকষ্টে চলাফেরা করছে হচ্ছে।

রামজীবন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, কাঁকড়া গাড়ির বেপরোয়া চলাচলের কারণে তার ইউনিয়নের বালার ছিড়া নামক স্থানে এক পথচারির মৃত্যু হয়েছে। এমনকি ফসলি জমির মাটি কাঁকড়া গাড়িতে বহন করার কারণে রাস্তাঘাটের মারাত্বক ক্ষতি সাধন হচ্ছে।

এ ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। উপজেলা সহকারি কমিশনার (ভুমি)শাকিল আহমেদ জানান, কাঁকড়া গাড়ির ব্যাপারে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। তিনি বলেন গত এক সপ্তাহে অবৈধ বালু বহন করার কারণে ৪টি কাঁকড়া গাড়ির বিরুদ্ধে ৫০ হাজার করে মোট দুইলাখ টাকা জরিমানা করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০

দেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে...

মস্কোকে বুড়ো আঙুল দেখিয়ে রুশ সেনার গোপন মিশন!

যুদ্ধক্ষেত্রের নৃশংসতা অনেক সময় মানুষের ভেতরের নৈতিকতাকে এমনভাবে নাড়িয়ে দেয় য...

ঢাবির জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শনে প্রো-ভিসি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্...

ঢাবি’র ৯৮টি গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে পর...

ককরোচ নেতাদের কারাবাস দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে মোদি সরকার

দিল্লির যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে প্রবেশের দায়ে গ্রেপ্তার ককরোচ জনতা পার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা