গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সান নিউজ ডেস্ক : ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

আরও পড়ুন: রাজধানীতে গণপরিবহন সংকট

শনিবার (০৬ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আরিফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বোয়ালিয়া মোড় এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম শাহাজাহান আলী (৫০)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের শিববাড়ী পাড়ার বাতেন মন্ডলের ছেলে। অন্যজন হলেন ফরিদ শেখ (২২)। তিনি একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহজালাল-শাহপরান নামে একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের বোয়ালিয়া মোড়ে এসে ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত এবং দুইজন আহত হয়। আহত দুইজনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: বিকেলে আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অটোভ্যানটি বাসের নিচের অংশে আটকে গেলে চালক ভ্যানসহ আধা কিলোমিটার যাওয়ার পর পালিয়ে যান। এ সময় যাত্রীরা নিরুপায় হয়ে বাস থেকে নেমে পড়েন। পরে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা