যুবলীগ নেতা হত্যায় ১১ জনের যাবজ্জীবন
সারাদেশ

যুবলীগ নেতা হত্যা, ১১ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন দুলাল (৪০) হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের তারাটি গ্রামের নাজিরুল হক তালুকদার, হুমায়ুন, শান্ত, বিল্লাল, মোফাজ্জল, শাহিন, সেলিম, আবুল কাশেম, আনোয়ার, শাহীন ও কামাল। তারা সবাই বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব কুমার সরকার বলেন, মামলায় ১৩ আসামির মধ্যে খোরশেদ ও এরশাদকে খালাস দিয়েছেন আদালত। তবে অপর ১১ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ বিচারক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতেই উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১১ সালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন যুবলীগ নেতা দুলাল এবং বিএনপি নেতা নাজিরুল হক তালুকদার। ওই নির্বাচনে দুজনই পরাজিত হলে ২০১১ সালের ১৬ জুন যুবলীগ নেতা দুলালকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পাঁচদিন পর মারা যান দুলাল।

আরও পড়ুন : বাংলাদেশের ভূয়সী প্রশংসায় চীন

এ ঘটনার পরদিন নিহতের ছোট ভাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন বাদী হয়ে নাজিরুল হক তালুকদারসহ ১৩ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হলে দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি সাংবাদিক নিহত

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত...

এসএসসি পরীক্ষা ২০২৭ দুই মাস পিছাবে ! 

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের চেয়ে প্রায় দুই মাস পিছিয়ে...

পে–স্কেল নিয়ে জাফর ইকবাল-ববিতার গান ভাইরাল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ...

শিশুর জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয়  

বর্তমান সময়ে শিশুদের একটি বড় অংশ কোনো না কোনোভাবে মোবাইল ফোন ও সামাজিক যোগাযো...

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা