পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি
জাতীয়

পাক পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রামে যাত্রাবিরতি

সান নিউজ ডেস্ক : আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ)যোগ দিতে কম্বোডিয়া যাত্রার প্রাক্কালে চট্টগ্রামে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো।

আরও পড়ুন : সামিয়া রহমানের পদাবনতি অবৈধ

বুধবার (৩ আগস্ট) চট্টগ্রাম বিমানবন্দরে বিলাওয়াল ভুট্টোকে এসময় স্বাগত জানান বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রসঙ্গত, আগামী ৪ থেকে ৬ আগস্ট কম্বোডিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান রিজিওনাল ফোরামে (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ।

বাংলাদেশে যাত্রাবিরতিকালে দুই মন্ত্রী উপহার হিসেবে বই বিনিময় করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এখানে ৪০ মিনিট অবস্থান করেন।

আরও পড়ুন : ঢাকায় আসছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রাম অবস্থানকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বাংলাদেশের জনগণের প্রতি তার অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা