পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল
সারাদেশ

পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

আরও পড়ুন : বড়পুকুরিয়ায় ফের কয়লা উত্তোলন বন্ধ

শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মাইজদী পৌর বাজারে সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী সিদ্ধান্ত ফলে বিদ্যুৎ খাতে মহাবিপর্যয়ের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে নোয়াখালী পৌরসভা জামায়াত।

বিক্ষোভ মিছিলটি মাইজদী শহরের ফকিরপুল জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে সোনাপুর-চৌমুহনী প্রধান সড়ক দিয়ে পৌরবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী শহর জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি শেখ সাহাব উদ্দিন ও রাশেদ বিল্লাহ আলমগীর এবং শহর জামায়াতে ইসলামীর নেতৃত্বস্থানীয় নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন : মনীষা পাকিস্তানের প্রথম হিন্দু নারী ডিএসপি

বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান এবং বিক্ষোভ মিছিল শেষে পৌরবাজার এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দেয়। এসময় তারা বলেন, এ সরকারকে দুর্নীতির দায়ে এখনই পদত্যাগ করা উচিত। আল্লাহর আইন সরকারের শাসন কার্যে প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নলেজে নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিছিলের বিষয়ে তিনি কিছু শুনেননি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা