সারাদেশ

শতাধিক তরুণীর সঙ্গে প্রেম, যুবক গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: শতাধিক তরুণীর সাথে প্রেম ও প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত যুবক মো.নাদিম হাসান (২৩)। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দালালপাড়া গ্রামে মৃত কাদির মিয়ার ছেলে।

গ্রেফতার হওয়ার পর ওই যুবক নিজেই আদালতে জবানবন্দির মাধ্যমে স্বীকার করেছেন সব। মুন্সীগঞ্জ আমলী আদালত -১ এর বিচারক আবদুল্লাহ আল ইউসুফের আদালতে শুক্রবার দুপুরে জবানবন্দিতে তরুনীদের সাথে প্রেম ও প্রতারণার কথা স্বীকার করেন তিনি।

গোয়েন্দ পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত যুবক নাদিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমুর একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে এ পর্যন্ত প্রায় শতাধিক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন । পরে বিভিন্ন কৌশলে তরুনীদের প্রেমের ফাঁদে ফেলে একান্ত ভিডিও ও আপত্তিকর ছবি ধারণ করতেন। এসব ছবি দেখিয়ে ব্লাকমেইলিং করে হাতিয়ে নিতেন টাকা।

শুক্রবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম আমতলী গ্রামে নাদিমের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ব্ল্যাকমেইল করে আদায় করা নগদ ৪০ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে গোয়েন্দা পুলিশ।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, ভূক্তভোগী এক নারীর অভিযোগের প্রেক্ষিতে নাদিম হাসানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হলে তিনি নিজেই আদালতের বিচারকের কাছে তরুণীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত প্রায় শতাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে তাদের কাছ থেকেই ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন তিনি। আটকের সময় নাদিমের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলে অসংখ্য আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা