সারাদেশ

বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যক্রমে সেরা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): পরিবার পরিকল্পনা কার্যক্রমে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন শ্রেষ্ঠ হয়েছে। এ জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতৈর ইউনিয়ন এবং ইউনিয়নের চেয়াম্যানকে ক্রেস্ট ও সনদ প্রদান করেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। শ্রেষ্ঠত্বের ক্রেস্ট গ্রহণ করেন সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।

এছাড়া শ্রেষ্ঠ এফডব্লিউএ হয়েছেন ববিতা বিশ্বাস ও আল্পনা রানী রায়, শ্রেষ্ঠ এফপিআই হয়েছেন মো. রানা, শ্রেষ্ঠ স্যাকমো হয়েছেন মো. আব্দুল হালিম এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হয়েছে শেখর ইউনিয়ন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে একটি র‍্যালি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা