সারাদেশ

কুয়াকাটা সৈকতে দেখা মিললো ইয়েলো-বিল্ড সি স্নেক

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের দেখা মিললো একটি বাচ্চা ইয়েলো-বিল্ড সি স্নেক। তবে এটি মৃত অবস্থায় পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম দিকে হাইড্রোফিডি পরিবারের ভয়ংকর বিষধর এই সাপটি দেখতে পান ট্যুর গাইডরা।

এর আগে এ বছরের ১০ জুন সৈকতে আরও একটি জীবিত ইয়োলো বিল্ড সী স্নেক সাপ ভেসে এসেছিল।

এনিমেল লাভার অফ পটুয়াখালী টিমের সদস্য কে.এম বাচ্চু জানান, দুপুরে গভীর সমুদ্র থেকে ঢেউয়ের তোড়ে ১ ফুট দৈর্ঘ্যের এ সাপটি জীবিত অবস্থায় ভেসে এসেছে। তবে ঠিক কি কারণে এটি মারা গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। বিষধর এই সাপটিকে ৭ থেকে ৮ ফুট মাটির নিচে চাপা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিসের সহযোগী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্র ভাগের সকল সাপের মধ্যে এটা ৪র্থ তম বিষধর সাপ। আর সমুদ্রের সাপের মধ্যে এটা ২য় তম বিষধর সাপ। তবে এটা সচারাচর মানুষকে কামর দেয়না। এ সাপ সচরাচর দেখাও যায়না। কুয়াকাটায় দর্শনার্থীদের জন্য এটি সামুদ্রিক যাদুঘর নির্মাণ করা হলে সেখানে এ ধরনের সাপ সংরক্ষণ করে পর্যটকদের প্রদর্শন করা যেত বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার জানান, এর আগে গত জুন মাসে এমন একটি সাপ সৈকতে ভেসে এসেছিলো। এবার মৃত একটি সাপ পাওয়া গেছে। পৌরসভার পক্ষ থেকে সাপটিকে মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির ছাতা বিতরণ

পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ছাতা বিতরণ করেছেন জেলা ক্রিসেন্ট স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা