কক্সবাজারে ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন পরিবার
সারাদেশ
প্রধানমন্ত্রীর উপহার

কক্সবাজারে ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন পরিবার

এম.এ আজিজ রাসেল : কক্সবাজারে ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২১ জুলাই আনুষ্ঠানিক ভাবে এসব পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : সাবরিনা-আরিফের ১১ বছরের কারাদণ্ড

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন মুজিববর্ষে একজনও মানুষও গৃহহীন থাকবে না। তাঁর এই ঘোষণা বাস্তবায়নে কক্সবাজার জেলার ৮টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৪৭৭২ পরিবারের মাঝে ইতোমধ্যে ১ম এবং ২য় পর্যায়ে ১৪২৫টি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে বরাদ্দ পাওয়া গেছে ১৪৬৩টি। তারমধ্যে ৮৬৭টি ঘরের দলিল গত ২৬ এপ্রিল হস্তান্তর করা হয়েছে।

আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পাচ্ছে ৩৮৫ গৃহহীন ও ভূমিহীন পরিবার। জেলায় অবশিষ্ট থাকবে ১৮৮৪টি ভূমিহীন পরিবার। তাঁদেরও খাস জমি এবং প্রয়োজনে জমি ক্রয় করে পুনর্বাসিত করা হবে।

আরও পড়ুন : মিতব্যয়ী হওয়ার আহ্বান

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, ২১ জুলাই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর উপজেলায় ১১৭, চকরিয়ায় ৪০, পেকুয়ায় ৩১, রামুতে ১৩০, মহেশখালীতে ০৫, উখিয়া ৪৩, টেকনাফ ১৪ ও কুতুবদিয়া ০৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেবেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া ও কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা