সারাদেশ

ফেরত গেছে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের টাকা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে নির্দিষ্ট সময়ে তালিকা প্রণয়ন না হওয়ায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রায় সাড়ে ১৬ লাখ টাকা ল্যাপস (ফেরত) যাওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব অবহেলার কারণে এ ঘটনা ঘটে। এতে করে এ উপজেলার ৫ হাজার ৭১ জন হত দরিদ্র উপকারভোগী পরিবার ক্ষতির মুখে পড়েছেন। বিষয়টি জানাজানি হলে এসব মানুষের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

আরও পড়ুন: রেল যোগাযোগ বন্ধ

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বিশ্ব ব্যাংকের অথার্য়নে ২০২১-২২ অর্থবছরে পাইলট প্রকল্পের মাধ্যমে এ উপজেলার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় প্রথম পযার্য় ৫ হাজার ৭১ জনের জন্য ১৬ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। কর্মসূচি বাস্তবায়নের জন্য দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গত বছরের ১৭ নভেম্বর চিঠি দেয়। এতে প্রকল্পের নীতিমালা অনুযায়ী উপজেলার ইজিপিপি ও ভিজিএফ কর্মসূচির ডাটাবেজ হতে যাচাই বাচাই করে ৫ হাজার ৭১ জন উপকারভোগীর নামের তালিকা প্রেরণের জন্য নির্দেশ দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কয়েকদফা সংশ্লিষ্ট ইউপি চেয়াম্যানদের চিঠি প্রদান করলেও বেশিরভাগ চেয়ারম্যান তালিকা তৈরি করতে ব্যর্থ হন। কিন্ত গত ১০ জুন প্রকল্পের নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ায় এ উপজেলার ৫ হাজার ৭১ জন হতদরিদ্র এই সুবিধা থেকে বঞ্চিত হন।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, ভোটের সময় স্ব স্ব ইউনিয়ন পরিষদের সচিব ও সহকারীদের মাধ্যমে উপকারভোগীদের জনপ্রতি ২ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে তালিকা তৈরি করা হয়। পরে চেয়ারম্যানগণ নির্বাচিত হওয়ার পর ওই তালিকায় প্রকল্প বাস্তবায়ন করতে অস্বীকৃতি জানায়। এছাড়াও ইউপি চেয়ারম্যানদের সাথে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের ভাগ বাটোয়ারায় বনিবনা হতে অনেক বিলম্ব হয়ে যায়। ফলে নির্দিষ্ট সময়ে তালিকা তৈরি করতে ব্যর্থ হওয়ায় দারিদ্রপীড়িত এ উপজেলার মানুষজন সরকারের এই সুফল থেকে বঞ্চিত হন।

আরও পড়ুন: পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা প্রকল্পের বরাদ্দকৃত টাকা ফেরত যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যানগণ সময়মত তালিকা দিতে না পারায় এবার কাজ করা সম্ভব হচ্ছে না।

তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার বলেন, প্রথমত চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে এসে বিষয়টি বুঝতে পারেনি। আমরা তাদেরকে কয়েকবার তাগিদ দিয়েছি, এরপর বন্যা এসে গেছে। তবে প্রকল্পের টাকা ফেরত গেলেও আবার আসবে বলে জানান এ কর্মকর্তা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা