সারাদেশ

২২ মাসের বিক্রমের দাম হাকাঁচ্ছে ১৫ লাখ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ফ্রিজিয়ান জাতের ষাড় বিক্রম। বয়স মাত্র ২২ মাস। ২২ মাসেই বিক্রমের ওজন ২২ মণ। ষাড়টি লালন পালন করা হচ্ছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শুভরিয়া গ্রামে। রাধেশ্যাম ও তার স্ত্রী শিখা রানী পরম মমতায় লালন পালন করছেন এই ষাড়টিকে। ন্যায্য মূল্য পেলেই সামনের কোরবানির ঈদে এই ষাড়টি বিক্রি করত চান মালিক। তিনি এটার দাম চান ১৫ লক্ষ টাকা।

আরও পড়ুন: ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাধেশ্যামের গোয়ালঘরে পরম মমতায় লালন পালন করছেন বিক্রমকে। সাদা ও কালো রঙ্গের মিশ্রণে বিক্রমের শরীর ও চেহার এবং এর হাক ও ডাক বিক্রমের মতোই। রাধেশ্যামের ওই গোয়লঘরে শুধু বিক্রমেরই বসবাস। দিনরাত্রি সব সময় গোয়ল ঘরটিতে রাখা হয় বিক্রমকে। কখনও ঘর থেকে বাহির করা হয় না। ওই স্থানে রেখে সার্বক্ষণিক চলে এর সেবা চিকিৎসা।

রাধেশ্যামের শিখা রাণী বলেন, ওর নাম রাখছি আমরা বিক্রম। ওরে নিজ সন্তানের মতোই আদর করে লালন পালন করছি। ওর এখন ২২ মন ওজন হইছে। ওরে আমারা জমির কাঁচা ঘাস ও খৈল ভূষি কুড়া খাওয়াই। এছাড়া অন্য কোন খাবার খাওয়াই না।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

গরুর মালিক রাধেশ্যাম বলেন, এই গরুটি ফ্রিজিয়ান জাতের। গরুটির নাম রেখেছি বিক্রম। এই গরুটির বয়স ২২ মাস। ওজন ২২ মণ। এই গরুটিকে আমরা কোন ইউরিয়া সার কিংবা ফিট খাওয়াই নাই। সম্পূর্ণ প্রাকৃতিক ঘাস খৈল ভূষি খাওয়ানো হইছে। এই গরু হতে বীজ সংগ্রহ করে নেওয়ার জন্য গরুটি খুবই উপযুক্ত। গরুটি বিক্রি করতে চাই। বিক্রম দেখতে বিক্রমের মতোই। ১৫ লাখ টাকা হলে ঈদে গরুটি বিক্রি করবো। তানা হলে আরও লালন পালন করতে চাই।

এ ব্যাপারে প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এনায়েত করিম বলেন, জেলায় কুরবানির জন্য এ বছরমোট ১৫,৭২৭টি গরু ও ৯১০টি ছাগল ও ভেড়া পাওয়া গেছে। তবে জেলায় যে পরিমান কোরবানীর জন্য গরুর প্রয়োজন হয়। তার চেয়ে অনেক কম গরু রয়েছে। অন্যান্য জেলা হতে গরু এনে মূলত এ জেলার চাহিদা পূরণ করে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা