বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ
সারাদেশ

বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে স্কুল-কলেজ খুলে দেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

বন্যাদুর্গ এলাকার মানুষদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে সকল স্কুল–কলেজ ব্যবহারের জন্য জরুরি ভিত্তিতে তা খুলে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

একই সঙ্গে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মাউশি।

আগের দিন বৃহস্পতিবার (০৯ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ১১ জুলাই থেকে দেশের ২৩ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্থানীয় প্রশাসন বা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া বন্যার কারণে যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে তার তথ্য দিতেও বলা হয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা