সারাদেশ

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা আর নেই

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জাতীয় কমিটির সদস্য, প্রবীণ শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টায় ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি।

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাবেক সভাপতি লোকমান হোসেন মৃধার মৃত্যুতে জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. চুন্নু শেখ জানান, গত ২৩ জুন লোকমান হোসেন মৃধার করোনা পজিটিভ আসে। একদিন বাসায় চিকিৎসা নেওয়ার পরে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে দু্ইদিন চিকিৎসা নেওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৬ জুন ঢাকার গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ১৭ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে শুক্রবার সকালে মারা যান তিনি ।

লোকমান হোসেন মৃধার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফরউল্লাহ ও আব্দুর রহমান, উপদেষ্টা পরিষদ সদস্য ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারী) আসনের সংসদ সদস্য মঞ্জুর হোসেন বুলবুল, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলীমুজ্জামান, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার ও সহ সভাপতি মো. জাহিদুর রহমান জাহিদ, ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সী।

লোকমান হোসেন মৃধার মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে এসে পৌঁছানোর পর শুক্রবার বিকেল ৫টায় জেলা পরিষদ চত্ত্বরে রেখে শ্রদ্ধাজ্ঞাপন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে আনা হবে। সেখানে নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মহিউদ্দিন মৃধার ডাঙ্গি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা