সারাদেশ

আধুনিক হচ্ছে কসবা উপজেলা হাসপাতাল

বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া থেকে:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স হাসপাতালকে সাজানো হচ্ছে আধুনিক সাজে। বসানো হয়েছে অত্যাধুনিক শয্যা ও অ্যানালাইজার মেশিন এবং সোলার প্যানেল।

কসবা উপজেলা পরিষদের উদ্যোগে এডিবি প্রকল্পের আওতায় হাসপাতালটি আধুনিকায়নের কাজ চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনের প্রচেষ্টায় ইতোমধ্যে হাসপাতালে ১০টি অত্যাধুনিক শয্যা, এসি, অ্যানালাইজার মেশিন ও সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। প্রধান ফটকটিও নতুনভাবে তৈরি করার কাজ চলছে।

উপজেলা পরিষদের পাশাপাশি কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে আরও ২৫টি অত্যাধুনিক শয্যা বসানো হবে বলেও জানা গেছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন গত মঙ্গলবার (০৮ জুলাই) হাসপাতাল পরিদর্শন করে চলমান কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তার সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রহমান জানান, আধুনিকায়নের কাজ সম্পন্ন হওয়ার পর উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন বলেন, পরিষদের এডিবি প্রকল্পের মাধ্যমে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে হাসপাতালটির আধুনিকায়নের কাজ চলছে। আইনমন্ত্রী নিজের ব্যক্তিগত অর্থায়নে আরও ২৫টি শয্যা দেবেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

অর্থনীতিতে ‘লাল সংকেত’, জানালেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে দেশের সামষ্টিক অর্থনীতির বিভ...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় অধ্যায়। দীর্ঘ চার দশকের অপ...

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

সুন্দরবনের মোংলা থানার অন্তর্গত জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্...

নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ

নোয়াখালীর সেনবাগে মাদক বিরোধকে কেন্দ্র করে আরাফাত হোসেন ফাহিম (১৬) নামে দশম শ...

বাজেট বাস্তবতা-বিবর্জিত ও উচ্চাভিলাষী: এনসিপি

দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চ...

 মুক্তি পাচ্ছে অ্যাশেজের নতুন গান ‘খোয়াবে’

বৃহস্পতিবার (১১ই জুন) রাতে ব্যান্ডটির নতুন গান ‘খোয়াবে’ মুক্তি পে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা