সারাদেশ

বাসর রাতেই উধাও নববধূ 

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে বন্দরে বাসর রাতে নববধূ নিখোঁজ হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন স্বামী। মঙ্গলবার বিকেলে এ ঘটনায় নববধূর স্বামী একরামপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়া বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুন: ফের বেড়েছে মৃত্যু ও শনাক্ত রোগী

এর আগে শনিবার (১৮ জুন) বন্দরের একরামপুর এলাকায় নিখোঁজের এ ঘটনা ঘটে। নিখোঁজ নববধূর নাম জুলেখা বেগম। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা।

ইব্রাহিম মিয়া জানান, তিনি শুক্রবার ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে করেন। শনিবার বাসর রাতে টয়লেটে যাওয়ার কথা বলে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে যান আর ঘরে ফিরে আসেনি। নিখোঁজ নববধূকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ জুন শনিবার ভোরের দিকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসর ঘর থেকে বেরিয়ে নিখোঁজ হন ওই নববধূ। নিখোঁজ নববধূ জুলেখা বেগম একই এলাকার আব্দুল হক মিয়ার মেয়ে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে কোনো হদিস না পেয়ে জুলেখার স্বামী ইব্রাহিম মিয়া মঙ্গলবার বিকেলে বন্দর থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি নং- ১০১১) করেন।

বন্দর থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা বলেন, নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ হয়েছে। আমরা উভয়ের পরিবারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বিয়েপূর্ব প্রেমের টানে পালিয়ে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা