সারাদেশ

কবরস্থানে লাশ আনতে হিমশিম

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের উত্তর নুনিয়া ছড়ায় একটি গলির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। যার ফলে গলির সাথে লাগোয়া কবরস্থানে লাশ আনতে হিমশিম খেতে হচ্ছে।

এলাকাবাসী জানান, উত্তর নুনিয়া ছড়ার কবরস্থানের সাথে ২ ফিট একটি সরু গলি রয়েছে। সেখানে বসবাস করেন প্রায় ৫০টি পরিবার। গলিটি খুবই সরু হওয়ায় স্থানীয়দের চলাচলে বেগ পেতে হচ্ছে। বিশেষ করে প্রসূতি মা ও রোগী আনা-নেওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কেউ মারা গেলে খাটিয়াও আনা সম্ভব হয় না। যার কারণে হাতে লাশ বহন করে প্রধান সড়কে এসেই খাটিয়ায় তুলতে হয় লাশ।

উত্তর নুনিয়া ছড়া এলাকার বাসিন্দা পর্যটন ব্যবসায়ী হোসাইন আহমদ বাহাদুর বলেন, আমার শ্রদ্ধেয় পিতার মৃত্যুর লাশ আনতে চরম দুর্ভোগ পোহাতে হয়। গলির পাশে স্থানীয় নজির আহমদ কোম্পানির বাড়ি। জায়গাটি সরকারি খাস খতিয়ানভুক্ত। গলিটি বড় করার জন্য তাঁকে এলাকার সবাই ৩ ফিট জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করি। এ জন্য তাঁর প্রাপ্যও দিতে রাজি আমরা। মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় কাউন্সিলর বিষয়টি সুরাহার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখনো আমরা কোন সমাধান পায়নি।

জানা গেছে, সড়কটির উন্নয়নে টেন্ডার হয়েছে। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি উঠে যায়। এতে বেড়ে যার দুর্ভোগের মাত্রা।

এ বিষয়ে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মিজানুর রহমান বলেন, সড়কটির উন্নয়নে প্রথমে ৬ লক্ষ টাকা বরাদ্দ হয়। পরে সেটি সাড়ে ১০ লক্ষ টাকা বৃদ্ধি করি। শিগগিরই কাজ শুরু হবে। এছাড়া নজির আহমদ কোম্পানির সাথে জায়গা ছাড়ার বিষয় নিয়ে আবারও আলাপ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদারীপুরে জেলে পরিবারের মাঝে  চাল বিতরন

মা ইলিশ সংক্ষনে মাদারীপুরে অসহায় জেলে পরিবারের মাঝ...

রাকসু হল জিএসের ছাত্রত্ব বাতিলের সুপারিশ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ জিয়া...

কুলাউড়ার প্রথম সাংসদ ব্যারিস্টার মুন্তাকিম আর নেই

মৌলভীবাজারের কুলাউড়ার প্রথম নির্বাচিত সংসদ সদস্য,...

শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হো...

ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন সালমান খান

ভক্তদের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা