কালকিনিতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
সারাদেশ
ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন

কালকিনিতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

শফিক স্বপন,মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরিক্ষার্থী বৈশাখী আক্তার লাবনী (১৬) এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তড়িঘড়ি করে দাফন করার অভিযোগ উঠেছে। স্কুল ছাত্রীর এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন : নির্মাণ সংশ্লিষ্টদের সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী

সোমবার (১৩ জুন) বিকালে উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।। সে ঐ এলাকার মৃত- হাচান মাতুব্বরের ছোট মেয়ে। নিহত লাবনী এ বছর আলীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায় লাবনীর মৃত্যু রহস্যজনক হলেও ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশটি বুঝিয়ে দিয়ে আসে থানা পুলিশ।

জানা গেছে, লাবনী তার মায়ের সাথে পশ্চিম আলীপুর আমির সরদারের বাজারে মুদি দোকানে ব্যবসা করত। দুপুরে সে তার মাকে দোকানে রেখে বাড়িতে চলে আসে। সোমবার বিকেলে নিহতের মা ফোনে তাকে না পেয়ে লাবনীর মামী পপি আক্তারকে খোঁজ নিতে বলেন।

আরও পড়ুন : অস্ত্রধারীদের হামলায় নিহত ১০০

এসময় পপি আক্তার গিয়ে লাবনীকে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

লাবনীর রহস্যজনক মৃত্যুর পর পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফন করার অনুমতি দেওয়ার পর এলাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দেয়।

আরও পড়ুন : সাড়ে ১৭ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

এদিকে সচেতন মহল অভিযোগ করে বলেন, রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটলেও ময়না তদন্ত ছাড়াই পুলিশ লাশের দাফন কার্য সম্পন্ন করার অনুমতি দেওয়ার কারনে মৃত্যুর প্রকৃত কারন উদঘাটিত হচ্ছে না।

আরও পড়ুন : কাউন্সিলরকে হত্যার হুমকি

কালকিনি থানার ওসি মো: শামীম হোসেন বলেন, এ ব্যাপারে অপমৃত্য মামলা হয়েছে। তবে মৃতের পরিবার ময়না তদন্তে রাজি না হওয়ায় লাশ মর্গে পাঠানো হয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হ্যাঁ না নিয়ে বিপাকে ভোটাররা

গণভোটের ভোটপ্রদান করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক ভোটার। কেউ কেউ হ্যাঁ না ব্যালটে...

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত। সেই সঙ্গে বাং...

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে : সিইসি

বাংলাদেশ গণতন্ত্রের ট্রেনে উঠেছে। গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লা...

নোয়াখালীতে নারী ভোটারদের উপচে পড়া ভিড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ...

কঠোর নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা