নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাংচুর
সারাদেশ

নোয়াখালীতে নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাংচুর

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম রিগানের দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা-ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : দেশজুড়ে নিরাপত্তা জোরদার

সোমবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর ও ৪নম্বর ওয়ার্ডরে দক্ষিণ রাজারামপুর গ্রামের নৌকার দুটি নির্বাচনী ক্যাম্পে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

নৌকার চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আলম রিগান অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট ও আতঙ্ক সৃষ্টি করতে রজনীগন্ধা প্রতীকের জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের নির্দেশে তার সমর্থকরা নৌকার কর্মিদের হুমকি ধামকি দিয়ে আসছে। এরপর সোমবার দিবাগত রাত ৩টার দিকে জামায়ত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর বাড়ি সংলগ্ন আমার দুটি নির্বাচনী ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে তছনছ করে দেয় এবং লুটপাট চালায়।

আরও পড়ুন : সাড়ে ১৭ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের বলেন,আমি স্বতন্ত্র প্রার্থী,আমি জামায়াত সমর্থিত কোন প্রার্থী নয়। আমাকে জামায়াত সমর্থিত প্রার্থী বলে হয়রানি করা হচ্ছে। এ পর্যন্ত আমার ওপর একাধিকবার হামলা করা হয়েছে। নৌকার প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে আমার লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে। তারাই নির্বাচনী ক্যাম্প দুটি ভেঙ্গে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

আরও পড়ুন : কাউন্সিলরকে হত্যার হুমকি

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী জানান, নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ভাংচুর করার বিষয়টি শুনেছি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা