সারাদেশ

খাল খনন কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে খাল খননকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

আরও পড়ুন: পাচারকৃত অর্থ ফেরাতে সুবিধা দেওয়া অনৈতিক

শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া ধরনীধরদি গ্রামে ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে রামদিয়া মুন্সি বাড়ি কুমার নদী থেকে শুরু করে সরকারি জমিতে প্রায় দেড় কিলোমিটার ও ধরনীধরদি ব্রিজের পর থেকে কৃষকদের নিজস্ব জমির ভিতর ৯০০ মিটার খাল খননের কাজ করছিল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।

সম্প্রতি মো. ইউনুস শেখ তার ব্যক্তিগত জমির উপর দিয়ে খাল কাটায় বাধা সৃষ্টি করে ও বিভিন্ন দপ্তরে বিএডিসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। স্থানীয় কৃষকরা এ বিষয়ে বেশ কয়েকবার সমঝোতা চেষ্টা করলেও মো. ইউনুস শেখ তার জমিতে খাল কাটতে না দিতে অনড়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

শুক্রবার সকালে ইউনুস শেখ তার জমির যে অংশে খাল কাটা হয়েছে তা ভরাট করতে গেলে স্থানীয় কৃষকরা বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে রামদিয়া গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে মজিবর আহমেদ, আবুল কালামের ছেলে আমিনুল মুন্সি, সোরাব শেখের ছেলে মো. মোস্তফা শেখ ও প্রতিপক্ষের ধরনীধরদি গ্রামের ছত্তার শেখের ছেলে ফিরোজ শেখ, হামেদ শেখের ছেলে মোতালেব শেখ আহত হয়।

সংঘর্ষে আহতরা বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে মোতালেব শেখের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সুবর্ণচরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

সশস্ত্র নকশাল দমন হলেও ‘মানসিক নকশাল’ এখনো আছে: মোদি

ভারতে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে বলে দাব...

 কম ঘুমে বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

বেশি কাজ করার জন্য নিয়মিত ঘুম কমিয়ে দেওয়া অনেকের কাছে স্বাভাবিক মনে হতে পারে।...

কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার শক্তিশালী প্রকাশ : প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি ও জীবনের না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা