সারাদেশ

দম্পতিকে হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর স্বামী-স্ত্রী হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: প্রেমিকা অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেফতার

সোমবার (৬ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। দণ্ডিতরা হলেন মো. লোকমান, মো. শফিক, মো. সুমন, মো. আরিফুল, মো. সুমন ও মো. জামাল।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে খাদিজা নামের নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। তারা স্বামীকে বেঁধে খাদিজাকে দলবেঁধে ধর্ষণ করেন। পরে দুইজনকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেন। ১৬ আগস্ট দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতদের বাবা বাদী হয়ে মামলা করেন। আদালতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ নেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা