সারাদেশ

প্রেমিকা অন্তঃসত্ত্বা, প্রেমিক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভনে তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জুন) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: বাবাকে খুন, ছেলের যাবজ্জীবন

এর আগে রোববার সন্ধ্যার দিকে অভিযুক্ত আসামিকে তার গ্রাম থেকে আটক করে পুলিশ। গ্রেফতার ইব্রাহীম খলিল তুহিন (২৪) উপজেলার নোয়াপাড়া গ্রামের মাইজখালী পাটোয়ারী বাড়ির নাছির আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর পাশের বাড়িতে প্রাইভেট পড়াত তুহিন। আসা যাওয়ার পথে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছরের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীর বসত বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে প্রেমিক। তরুণী গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পেটের বাচ্চা নষ্ট করার জন্য ভুক্তভোগীকে ভয়ভীতি দেখান তুহিন।

আরও পড়ুন: মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা