উ‌লিপু‌রে ‘ডু সামথিং ফাউন্ডেশনে’র ফ্রি মেডিকেল ক্যাম্প
সারাদেশ

উ‌লিপু‌রে ‘ডু সামথিং ফাউন্ডেশনে’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কামরুজ্জামান স্বাধীন, উ‌লিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে স্বেচ্ছাসেবী সংগঠন “ডু সামথিং ফাউন্ডেশন” এর উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪১

শনিবার (৪ জুন) দুপুরে উপ‌জেলা খামার ঢেকিয়ারাম বটতলী সরকারি প্রাথমিক স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নে ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা ষার্টোধ্ব আমেনা বেগম বলেন, টাকার অভাবে ৬০ বছরের জীবনে কোনোদিন এমবিবিএস চিকিৎসক দেখাতে পারিনি। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসক দেখিয়ে ওষুধ পেলাম। আমাদের গ্রামে এরকম মেডিকেল ক্যাম্প আরো চাই।

আরও পড়ুন : নাশকতা কি না, খতিয়ে দেখা হবে

ডু সামথিং ফাউন্ডেশনের সভাপতি ডা. নাজমুল ইসলাম, আমরা সারাদেশে গরীব রোগীদের কষ্ট লাঘবে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকি। এটি আমাদের ৫৩ তম মেডিকেল ক্যাম্প। ক্যাম্পে যারা জটিল রোগ নিয়ে আসেন তাদের ফলোআপ চিকিৎসাও দিয়ে থাকি আমরা।

পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, চিকিৎসকদের মহান এই উদ্যোগে অনেক গরীব মানুষ উপকৃত হচ্ছে। আশা করি এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল

প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় স্কুল, স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা ও মেডিকেল ক্যাম্প সহ নানা ধরনের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে ‘ডু-সামথিং ফাউন্ডেশনথ। অবহেলিত, হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী শ্রেণির মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে তদের পাশে রয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বন্যায় শুকনা খাবার, অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে ঘরবাড়ি তৈরি করে দিয়ে থাকে তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা