ট্যুরিজম পার্কের বালু অবৈধভাবে বিক্রির দায়ে জরিমানা
সারাদেশ

পার্কের বালু অবৈধভাবে বিক্রির দায়ে জরিমানা

টেকনাফ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয় অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বাস্তবায়নাধীন কক্সবাজারের টেকনাফ 'সাবরাং ট্যুরিজম পার্ক'র ভূমি ভরাটের বালু অবৈধভাবে বিক্রির দায়ে ফয়সাল ডিউক নামের এক ব্যক্তিকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪১

দণ্ডপ্রাপ্ত ফয়সাল ডিউক ট্যুরিজম পার্কে বালু ভরাটের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার কোম্পানির একজন কর্মকর্তা।

রোববার ( ৫ জুন ) সকালে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন সাবরাং ট্যুরিজম পার্কে বালু ভরাটের কাজ পায় চায়না হারবার নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু ওই প্রতিষ্ঠানের এসব কাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফয়সাল ডিউক সেখান থেকে অবৈধভাবে অন্যত্র বালু বিক্রি করছেন এমন অভিযোগ পাওয়া যায়। পরে রোববার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন : আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী

স্থানীয়রা জানায়, ট্যুরিজম পার্কের বালু ভরাটের জন্য চায়না হারবার কোম্পানিকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। কিন্তু সরকারের এ প্রকল্পের জন্য সরবরাহ করা বালু অন্যত্র অবৈধভাবে বিক্রি করে লাখ লাখ টাকার বাণিজ্য করে আসছিল চায়না হারবারের কর্মকর্তা ফয়সল ডিউকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র।

সর্বশেষ চক্রটি সড়ক সংস্কারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০০ ট্রাক বালু বিক্রির চুক্তি করে। তার মধ্যে ৪০ ট্রাক বালু সরবরাহের পর চক্রটি অভিযানে ধরা পড়ে।

আরও পড়ুন : স্বাস্থ্যখাতে এবার বরাদ্দ বাড়ছে

প্রসঙ্গত, সাবরাং অর্থনৈতিক জোন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন একটি প্রকল্প। শাহপরীর দ্বীপ সংলগ্ন চর থেকে বালু উত্তোলন করে জোনের প্রায় এগারোশ একরের জমির ভরাট কাজ করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা