জাতীয়

গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

সান নিউজ ডেস্ক: রাজধানীতে বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টসের শ্রমিকরা। রোববার (৫ জুন) সকাল ৯টা থেকে শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়েছেন বলে নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

আরও পড়ুন: ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২১

এর আগে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাজধানীর মিরপুর-১৪ ও কচুক্ষেত এলাকার মো. লিমন নামে এক শ্রমিক তাদের কর্মসূচির বিষয়ে বলেন, আমরা আজও রাস্তা নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।

আরও পড়ুন: রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১২

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, কচুক্ষেতের দুই পাশসহ বিভিন্ন জায়গায় শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছেন। আমরা ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ পাঠিয়েছে। যেন গতকালের মতো কোনো ঘটনা না ঘটে।

প্রসঙ্গত, শনিবার দুপুর থেকে মিরপুর-১৪ নম্বর এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছিলেন তামান্না, মৌসুমী ও হামিমসহ পাঁচটি গার্মেন্টসের কর্মীরা। অবরোধ কর্মসূচির শেষ দিকে গার্মেন্টস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ও বিজিবির একটি বাসে ভাঙচুর করেন। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছিল বলেও জানায় পুলিশ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিশ্বকাপ ২০২৬: নতুন আসরের আদ্যোপান্ত

অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজর এখন এক মঞ্চে। আর কয়েক ঘণ...

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কি কি থাকছে?

দেখতে দেখতে চলে এলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের...

শপিংমল-দোকান খোলা রাখা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত 

আজ থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও...

ভারতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শেষ হচ্ছে আজ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্...

অর্থনীতিতে ‘লাল সংকেত’, জানালেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে দেশের সামষ্টিক অর্থনীতির বিভ...

কোস্ট গার্ড স্টেশনে হামলা: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকায় অবস্থিত কোস্ট গার্ডের একটি ভাসমান স্...

বড় রদবদল প্রশাসনে 

প্রশাসনে যুগ্ম-সচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার।সাথে আরো...

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর স...

বোয়ালমারীতে মিনি ফুটবল বিশ্বকাপের উদ্বোধন 

মাদক ও তামাকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ দল নিয়ে ব...

অপরিকল্পিত বিতরণ ব্যবস্থার দুর্বলতা, খেসারত দিচ্ছেন গ্রাহক: জ্বালানিমন্ত্রী

'আগের সরকারের অপরিকল্পিতভাবে বিতরণ লাইন সম্প্রসারণের খেসারত এখন জনগণকে দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা