৪১০ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট
জাতীয়

৪১০ যাত্রী নিয়ে গেল প্রথম হজ ফ্লাইট

সান নিউজ ডেস্ক: প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১, ৪১০ জন যাত্রী নিয়ে রোববার (৫ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । ফ্লাইটটির জেদ্দার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে গন্তব্যে পৌঁছার কথা রয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ পালন করবেন। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮ হাজার ৭৯৩ জন হজযাত্রী পরিবহন করবে। তবে সরকারি প্রতিনিধিসহ ২৯ হাজার হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে।

বিমান জানায়, ‘রোড টু মক্কা’ ইনিশিয়েটিভের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, সহজ ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হয়েছে। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড বিমান সার্ভিস দেওয়া হচ্ছে। হজযাত্রীদের সব ইমিগ্রেশন ফরমালিটিজ ঢাকা থেকেই সম্পন্ন হচ্ছে। বিমান হজের আগে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা রুটে ৫১টি ও মদিনা রুটে ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। যার মধ্যে— চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি, চট্টগ্রাম-মদিনা রুটে ২টি এবং সিলেট-জেদ্দা রুটে ২টি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া হজ পরবর্তীতে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে ৫১টি ও মদিনা থেকে ১৪টি।

এ বছর সরকারি খরচে ৪ হাজার এবং বেসরকারি খরচে ২৫ হাজার মানুষ হজে যাচ্ছেন। হজে যাওয়া-আসা বাবদ বিমানে খরচ ধরা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা