সারাদেশ

৪ কিশোর ছিনতাইকারী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর মাইজদী শহরে ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

আরও পড়ুন: কনটেইনার ডিপোতে আগুন, নিহত ১৬

রোববার (৫ জুন) সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে শনিবার সন্ধ্যার দিকে মাইজদী শহরে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আনোয়ার রশিদের ছেলে আতাউর রশিদ (১৯) ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহাদ চৌধুরী হিমেল (১৯) ৬ নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের মৃত আব্দুল গোফরানের ছেলে আব্দুর রহমান মিশু (২৫) উপজেলার নেয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের শাহ মোয়াজ্জেম হোসেনের ছেলে খালেদ সাইফুল্লা ওরফে অনন্ত (১৯)।

আরও পড়ুন: রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১২

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পথচারী আব্দুর রহীম শিল্পকলা একাডেমীর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চার কিশোর গ্যাং সদস্য আবদুর রহীমের গতিরোধ করে তাকে মারধর করে তার হাতে থাকা স্যামসাং ফোন ও সাথে থাকা নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাথে সাথে আব্দুর রহীম বিষয়টি প্রশাসনকে জানালে গোয়েন্দা পুলিশের অভিযানে ছিনতাইকৃত মুঠোফোনসহ জেলা শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এসপি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী আবদুর রহীমের অভিযোগের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিয়ে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা