সারাদেশ

মায়ানমার ফিরতে চান রোহিঙ্গারা

ইমরান আল মাহমুদ: দ্রুত মায়ানমার ফিরে যাওয়ার কথা জানান ভাসানচরের রোহিঙ্গারা। দুদিনের সফরে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর প্রশ্নের জবাবে তারা একথা জানান।

বৃহস্পতিবার ও শুক্রবার (২ ও ৩ জুন) দুদিনের সফরে ভাসানচর কবরস্থান সংলগ্ন বেড়ি বাঁধ,২নং বাজারস্থ চীনা কোম্পানি কর্তৃক নির্মাণাধীন ভাসানচর জেটি ঘাটের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিনিধিদল। অন্যদিকে, ভাসানচরে স্থানান্তর করা রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টেও উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন তিনি। খেলায় দুদলই নির্ধারিত সময়ে গোল করতে না পারায় ট্রাইবেকারে ম্যাচ গড়ায়। এতে ড্রীম ফুটবল ক্লাব (নীল দল) ব্রাদার্স ইউনিয়ন ফুটবল ক্লাবকে (লাল দল) ৬-৫ গোলে পরাজিত করে। খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি তুলে দেন চীনা রাষ্ট্রদূত জিমিং।

বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার প্রতিনিধি দলটি বেড়ীবাঁধ সংলগ্ন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট পরিদর্শন শেষে ৬৩ নং সেল্টার এর ব্র্যাকের কমিনিউটি সেন্টারে আসে। সেখানে তারা রোহিঙ্গার সাথে বলে। এ সময় প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের কাছ থেকে মায়ানমারের যেতে চাই কিনা জিঙ্গাসা কররে তারা দ্রুত মায়ানমার যেতে চাই বলে জানায়। পরে তারা ব্র্যাক লার্নিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান পরিদর্শন করে। এসময় নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সহ অনেকে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে শনিবার (৪ জুন) সকালে ভাসানচর ত্যাগ করে প্রতিনিধিদল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

নেপালে সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নি...

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত কুষ্টিয়ার তরুণ পলাশ কুমার 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের তরুণ সমাজকর্মী পলাশ কুমার দাস নীরবে-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা