সারাদেশ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালী বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপাশা গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরী (১৩) ধর্ষিত হয়েছে। স্থানীয়রা শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধর্ষক দেলোয়ার খান (১৪) নামের এক কিশোরকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন। ধর্ষক দেলোয়ার ভায়লা ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম নুরুল হক খান।

জানা গেছে, ঘটনার দিন বিকালে একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক খানের নবম শ্রেণী পড়ুয়া ছেলে দেলোয়ার ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে প্রলোভন দেখিয়ে ঘরের বাইরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। সন্ধ্যার দিকে ওই কিশোরীর মা তার মেয়ের গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে দেখে সন্দেহ হয়। পরে কিশোরী ইশারা ইঙ্গিতে তার মাকে ধর্ষণের কথা বলেন। এরপর সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি মেম্বার ও কয়েকজন স্থানীয় লোকজনের মাধ্যমে সন্দেহভাজন ৪ জনকে ওই কিশোরীর সামনে হাজির করলে ওই কিশোরী দেলোয়াকে দেখিয়ে দেন। ওই সময় স্থানীয়রা দোলোয়ারকে আটক করে বাউফল থানায় খবর দেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে বাউফল থানার ওসি ঘটনাস্থলে গিয়ে ধর্ষক দেলোয়ারকে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন,‘ ধর্ষিতকে চিকিৎসার জন্য ওই রাতেই পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ দাখিলের জন্য ধর্ষিত কিশোরীর বাবা-মাকে থানায় আসতে বলা হয়েছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে আয়োজিত হয়েছে 'UNSCRIPTED 1.0'

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব...

 ২ কোটি ১৫ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে ২ কোটি ১৫ লক্ষ ৭১...

আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে দুদকের চিঠি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন সরকারি দফতরে চিঠি দ...

চার স্তরে মজুত, জলাতঙ্ক ভ্যাকসিনের কোনো অভাব হবে না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে কুকুরে কামড়ানোর ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবা...

প্রবাসীর ছেলেকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা