সারাদেশ

বড়াইগ্রামে স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল আউয়াল মন্ডল, নাটোর: নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বনপাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি অনার্স কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তুগলকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, স্বাশিপ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যক্ষ এস এম একরামুল হক, রাজাপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী আশরাফুল বারী টিপু, স্বাশিপের উপজেলা সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, গোপালপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ আকরাম হোসেন, অধ্যক্ষ আব্দুল মাজেদ, বাগাতিপাড়া মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহিদা খাতুন, অধ্যাপক শেখ আইয়ুব আলী ও অধ্যাপক জহুরুল হক প্রমূখ।

সম্মেলনে জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। এ সময় শিক্ষকরা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সরকারের কাছে সকল বেসরকারী স্কুল-কলেজ-মাদরাসা জাতীয়করণের জোড়ালো দাবী জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে জব্দ দেড় হাজার বিলাসপণ্য

রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন দু...

কাটছেনা জুলাই শহিদ হৃদয়ের পরিবারের শুন্যতা 

‘আমার ছেলে আর কোনোদিন বাড়ি ফিরবে না, কোনোদিন “বাবা” বলে ডাক...

জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দ...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

আগামী ৪৮ ঘণ্টায় ১০ জেলায় বন্যার শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ১০ জেলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা