সারাদেশ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাও প্রতিনিধি: বড়ভাইকে কলেজে পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নিরব চন্দ্র রায় (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নিরব চন্দ্র রায় ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাও বাসিয়াদেবি মন্দির পাড়া গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,নিরব চন্দ্র রায় শনিবার সকাল ৯টায় তার বড়ভাই সৌরভ চন্দ্র রায়কে শহরের ইকো কলেজে পৌছে দিয়ে বাড়ি ফিরছিল।বরুনাগাও রকেটের ভাটার কাছে পৌছলে একটি বালু বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু তার শারীরিক অবস্তার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সদর থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা