সারাদেশ

মুন্সীগঞ্জে স্কুল বন্ধ রেখে বিএনপি কর্মসূচি, প্রতিবাদে বিক্ষোভ  

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় অভয়চরণ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় বন্ধ রেখে বিএনপির কর্মসূচি‌ পালনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ব্যানারে শনিবার (৪ জুন) সকালে বিদ্যালয়ের সামনের মাঠে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন: আলো জ্বললো পদ্মা সেতুতে

এতে ওই বিদ্যালয়ের অভিভাবক হালিম ফকির, হাবিবুর রহমান হবি, আশরাফ মাঝি, স্বপন হালদার, আবুল হোসেন বেপারীসহ প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, গত ৩০ মে সরকারি এমনকি স্বায়ত্তশাসিত কোন ছুটি না থাকা সত্বেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম মোশাররফ হোসেন অন্যায়ভাবে বিদ্যালয় বন্ধ রেখে বিএনপির কর্মসূচি পালন করার সুযোগ করে দেন। স্কুলের ভেতরে মিলাদ মাহফিলের ও দোয়ার আয়োজন করে বিএনপি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

আরও পড়ুন: পদ্মা সেতু হওয়ায় বিএনপির গা জ্বলা শুরু

উল্লেখ্য, গত ৩০ মে ওই বিদ্যালয়ের সকল ধরনের ক্লাস বন্ধ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম মোশাররফ হোসেন। ওই দিন ওই বিদ্যালয়ের ভিতরে বিএনপি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।

প্রধান শিক্ষক কে এম মোশাররফ হোসেন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ওইদিন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল তাই তিনি স্কুল বন্ধ রেখেছেন বলে দাবি করেন।

আরও পড়ুন: ভুল করেও তোমরা মাদকে জড়াবে না

তবে অভিভাবকদের অভিযোগ, গত ১৮ ই মে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা মনোনীত হয়ে যাওয়ার পরেও বিএনপির কর্মসূচি পালন করা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই বিদ্যালয় বন্ধ রাখেন প্রধান শিক্ষক।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের প্রস্তাবে সাড়া না দে...

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একই বাড়ির দূর সম্পর্কের চাচা...

পেশাগত মানসিক চাপ: আড়ালে ক্লান্তি আর ভাঙনের গল্প

পেশাগত দায়িত্বের চাপ, কর্মক্ষেত্রের প্রতিকূলতা, আর...

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ৮ জনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা