সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নাবালিকার গর্ভপাতের চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরে ফ্রেন্ডস এ্যাপোলো হাসপাতাল নামের একটি ক্লিনিকে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক নাবালিকার গর্ভপাত করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ওই নাবালিকার স্বজনদের চাপে ক্লিনিক কর্তৃপক্ষ মেয়েটিকে ও তার অভিভাববকে ঘাড় ধরে ক্লিনিক থেকে বের করে দেয়।

বুধবার বিকালে এ ঘটনা ঘটে। মেয়েটির অবস্থা আশংঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মেয়েটি হাসপাতালে যন্ত্রনায় কাতারাচ্ছে।

নাবালিকা মেয়েটির বাসা সদরের ভেলাজান মোলানী এলাকায়। সেই এলাকার এক ছেলের সাথে সম্পর্ক হওয়ার পরে মেয়েটি ৬ মাসের গর্ভবতী হয়ে পড়ে। মঙ্গলবার বিকালে ছেলের মা ও এক ধাত্রি মিলে মেয়েটিকে শহরে গর্ভপাত করানোর জন্য নিয়ে আসে। এ খবর মেয়ের বাবা পাওয়ার পরে মেয়েটিকে শহরে খুঁজতে চলে আসে। অনেক খোঁজার পরে না পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করে।

বুধবার মেয়েটিকে পাওয়া যায় ফ্রেন্ডস এ্যাপোলো হাসপাতাল নামের ক্লিনিকে। মেয়েটির অভিভাবক কে না জানিয়ে গর্ভপাতের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিল ক্লিনিক কর্তৃপক্ষ। পরে মেয়ের বাবা আপত্তি জানালে ক্লিনিকের লোকজন অসুস্থ মেয়েকে এবং তার অভিভাববকে ঘাড় ধরে বের করে দেয়।

এ সময় মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে দ্রুত আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়েটি বলেন, আমাকে ভুল বুঝিয়ে ছেলের মা গর্ভপাত করানোর জন্য নিয়ে আসে। পরে আমাকে ক্লিনিকে সেলাইন দিলে আমার পেটের ব্যাথা শুরু হয়। পরে আমার পরিবারের লোকজন হাজির হলে ক্লিনিকের লোক ভয়ে আমাদেরকে বের করে দেয়।

ফ্রেন্ডস এ্যাপোলো হাসপাতালের মালিক হাবিবুল ইসলাম বাবলু বলেন, আমি শোনার পরেই মেয়েটি ও তার অভিভাবককে ক্লিনিক থেকে বের করে দিতে বলেছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা