সারাদেশ

বালিয়াডাঙ্গীতে হাতি দিয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজি!

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হাতি দিয়ে চাঁদাবাজি করার সময় নয়ন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন আটককৃত যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।

বৃহস্পতিবার (২ জুন) বিকালে বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে চাঁদাবাজি করার সময় ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বাড়ি নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার চকরহমত গ্রামে।তার পিতার নাম সাইফুর রহমান।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কাচকালি বাজার এলাকায় হাতি দিয়ে পথচারী, মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে হাতি দিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায় করছিল যুবকটি। এ সময় রাণিশংকৈল-বালিয়াডাঙ্গী মহাসড়ক দিয়ে আসছিলেন সহকারী পুলিশ সুপার (বালিয়াডাঙ্গী ও রাণিশংকৈল সার্কেল) তোফাজ্জল হোসেন। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করলে সহকারী পুলিশ সুপার সর্তক করার জন্য কথা বলতে চাইলে যুবকটি খারাপ আচরণ করে। পরে পুলিশ ওই যুবককে আটক জন্য বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনামকে জানালে তিনি থানার সকল সদস্যদের নিয়ে যান। এরপর চারপাশ দিয়ে ঘেরাও করে যুবকটিকে আটক করে।

ভুক্তভোগীরা জানান, মাঝে-মধ্যেই বিভিন্ন এলাকা থেকে হাতি নিয়ে এসে চাঁদা আদায় করেন তারা। প্রতিটি দোকান থেকে হাতি দিয়ে টাকা তোলা হয়। টাকা না দেওয়া পর্যন্ত দোকান থেকে হাতি সরিয়ে নেওয়া হয় না। অনেক সময় সাধারণ মানুষ, শিশু বাচ্চাসহ মহিলা ক্রেতারা হাতি দেখে ভয় পান। স্বেচ্ছায় ৫-১০টাকা নিলে সমস্যা নেই। কিন্তু তারা হাতির উপরে বসে ১০০-৫০০ টাকা দাবি করে নাহলে যেতে দেয় না। হাতিকে মাহুত পা দিয়ে ইশারা দেয় তারপর নানাভাবে ভয়ভীতি দেখায় হাতি। এমন চাঁদাবাজি বন্ধে যুবকটিকে আটক করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, নয়ন (১৯) যুবটিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এবং তাকে সর্তক করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

উলিপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ...

নরসিংদীতে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার

নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা