সারাদেশ

সৈয়দপুরে অধিগ্রহণকৃত জমি ও ফসলের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে গ্যাস পাইপলাইন স্থাপন কাজে অধিগ্রহণকৃত জমি ও ক্ষতিগ্রস্থ ফসলের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে পাশে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন করেন উপজেলার কামারপুকুর ইউনিয়নের কয়া ও ধলাগাছ মৌজার ক্ষতিগ্রস্থ কৃষকেরা। ওই মানববন্ধনে উল্লিখিত মৌজার শতাধিক ক্ষতিগ্রস্থ কৃষক অংশ নেন।

মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নের কয়ামৌজার ক্ষতিগ্রস্থ কৃষক মো. রব্বানী, মো. নাসির উদ্দিন, মো. শামীম ইসলাম, মো. আমিনুল ইসলাম, ধলাগাছ মৌজার সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন, মো. মিষ্টি, মো. দুলাল হোসেন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস পাইপলাইন স্থাপনের জন্য অধিগ্রহণকৃত জমির মূল্য পরিশোধ করা হয়নি। এছাড়া আমাদের জমির ফসল নষ্ট করে গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ করা হচ্ছে। এতে আমাদের ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে।

মানববন্ধনে বক্তারা তাদের জমির ফসলের পূর্ণ ক্ষতিপূরণসহ অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবি জানান। আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের জমি দিয়ে গ্যাস পাইপ লাইন বসানোর কাজ করতে দিবে না বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জেলে বাবার জন্য দুপুরের খাবার পৌঁছে দিতে গিয়ে...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা