সারাদেশ

ভালুকায় বজ্রপাতে দুই মাদ্রাসা ছাত্রী নিহত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে সাফা মারিয়াম (৯) ও মানসুরা মীম (৮) নামে মাদরাসার দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে (২ জুন) বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোহনা গ্রামে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনা গ্রামে অবস্থিত দারুল উলুম হুসাইনীয়া মাদরাসার শিক্ষকগন পাশের সৌদিয়া মসজিদে যোহরের নামাজ পড়তে যান। এ সময় ওই মাদরাসার তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশুকন্যা সাফা মারুয়া ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থা পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের শিশুকন্যা মানসুরা মীম মাদরাসার পাশে আকাশমনি গাছের নিচে খেলা করছিলো।

পৌনে ২টার সময় হঠাৎ বজ্রপাত হলে সাফা মারিয়াম ঘটনাস্থলেই এবং মানসুরা মীম ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নেয়ার পর মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ইউপি চেয়ারম্যান মো: নুরুল ইসলাম বাদশা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা