সারাদেশ

পদ্মা সেতু উদ্বোধনের সময় ১০ লাখ লোকের সমাগমের হবে

শফিক স্বপন, মাদারীপুর: আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, পদ্মা সেতু উদ্বোধন কালে জনসভাস্থলে ১০ লাখ লোকের সমাগমের আশা বাংলাদেশ আওয়ামী লীগের।

বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে পদ্মা সেতু এলাকায় প্রতিনিধি দলটি স্পীডবোট যোগে এসে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। পদ্মার পারে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে লাখ লাখ মানুষের অংশগ্রহণে জনসভা এক বিশাল জনসমুদ্রে পরিনত হবে।

তিনি আরও বলেন, জনসভার পর ফানুস উড়ানো থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো অনুষ্ঠানসূচী আয়োজন করা হবে। এর সার্বিক দায়িত্ব স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর। সহযোগিতা করবেন সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি। সারা দিনব্যাপী এদিন আনন্দ- উল্লাসে মেতে উঠবে পদ্মাপারের মানুষ। দীর্ঘ দিনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে এ সভায়।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলনে আমাদের কোন সমস্যা নেই। তারা যদি কোন সন্ত্রাসী কার্যক্রম করে তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করবো। তাদের কোন অপশক্তিই মাথা উঁচু করে দাড়াতে পারবে না।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, এ্যাডভোকেট আফজাল হোসেন, এসএম কামাল হোসেন, মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

এ সময় এসএসএফ, মাদারীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ একাধিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা