উলিপুরে ভুমি অধিগ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন
সারাদেশ

উলিপুরে ভুমি অধিগ্রহণের দাবীতে সংবাদ সম্মেলন

কামরুজ্জান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে অপরিকল্পিত ভাবে বুড়িতিস্তা নামকরণের মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন জমি খনন করার ফলে পৌরসভাধীন এলাকার প্রায় ১ হাজার ৫শ ক্ষতিগ্রস্ত পরিবার জমি অধিগ্রহণ ও ক্ষতিপুরণের দাবীতে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

আরও পড়ুন : ইমরানের বিরুদ্ধে জাপানি মায়ের আবেদন খারিজ

বুধবার ( ১ জুন ) সকাল সাড়ে ১১টায় গোলাম মোহাম্মদ সরওয়ারদির সার্বিক তত্ত্বাবধানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পেশ করেন, জমির মালিক আব্দুল হাই সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০১৯/২০ অর্থ বছরে ১৯ কিলোমিটার জায়গা পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম কর্তৃক পূনখননের কাজ শুরু হয়। কিন্তু উক্ত জায়গায় সাড়ে ১২ কি.মি জুড়ে ৫৬.২৪ হেক্টর ব্যক্তি মালিকানাধীন জমির অধিগ্রহণ না করে অপরিকল্পিত ভাবে খনন কাজ করা হয়। ফলে আমাদের কৃষি ও বাণিজ্যিক জমির ব্যাপক ক্ষতি সাধন হয়।

আমরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রাম এর কাছে অধিগ্রহণের দাবী জানিয়ে আসছি। এতে কোনো সুরাহা না হওয়ায় মাননীয় হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি , যার নং ৭৬৯২/১৯।

আরও পড়ুন : ইতালিকে উড়িয়ে ‘ফিনালিসিমা’ জিতলো আর্জেন্টিনা

উক্ত পিটিশনের শুনানীতে উচ্চ আদালত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুড়িগ্রামকে ২ মাসের মধ্যে সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড সাড়ে ১২ কি.মি জুড়ে ৫৬.২৪ হেক্টর ব্যক্তি মালিকানাধীন জমির অধিগ্রহণ করার জন্য ২২৯.২০ কোটি টাকা সংশোধিত প্রকল্প বাস্তবায়নের জন্য পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণ শাখায় প্রেরণ করেন। কিন্ত দু:খের বিষয়, অদ্য বধি আমাদের জমি অধিগ্রহণ করা কিংবা আমাদের ক্ষতিপুরণ দেয়ার ব্যাপারে কারো কোনো উদ্যোগ দেখতে পারছি না।

আরও পড়ুন : ঢাকা-কুয়ালালামপুর বৈঠক বৃহস্পতিবার

আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি সুদৃষ্টি আকর্ষণ পুর্বক আমাদের ন্যায্য পাওনা প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা