প্রতীকী ছবি
সারাদেশ

নোয়াখালীতে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ড. এম এ ওয়াজেদ মিয়া’র প্রয়াণ

নিহত গৃহবধূ শিরিন আক্তার (২২) উপজেলার জাহাজমারা ইউনিয়নের কেন্জাখালী গ্রামের সহিদুলের স্ত্রী এবং ওই গ্রামের বাহার উদ্দিনের মেয়ে।

রোববার ( ৮ মে ) দুপুর ৩টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা গ্রামের বাবার বাড়িতে আত্মহত্যা করে ওই গৃহবধূ।

এসআই মাসুদ আলম ও স্থানীয়রা জানায়, ৮ বছর আগে ঢাকা মানিকগঞ্জের সিংগাইর এলাকার দিনমজুর সহিদুলের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয় শিরিনের। দুই সন্তানের জননী শিরিন বিয়ের পর থেকে বাবার বাড়িতে থাকত। তাদের অভাবের সংসার। তার স্বামী চট্রগ্রামের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে। কয়েক দিন আগে স্বামীর কাছে মুঠোফোনে সংসারের খরচের টাকা চায় শিরিন। তখন স্বামী তাকে জানায় আমার কাছে টাকা নেই। দুই দিন অপেক্ষা কর। দুই দিন পরে টাকা দেব। একপর্যায়ে অভাবের তাড়নায় রাগের বসবতি হয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরে বাড়ির লোকজন একা ঘরের বারান্দায় দাঁড়িয়ে ছোট দুই শিশুকে কাঁদতে দেখে ঘরে গিয়ে দেখে শিরিনের মরদেহ ঝুলছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হাতিয়ার জাহাজমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা