প্রতীকী ছবি
সারাদেশ

বাইক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: বেপরোয়া গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো.তুষার (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মো.হাসান (২৭) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়।

আরও পড়ুন: ‘অশনি’র প্রভাবে বাড়বে বৃষ্টি

রোববার (৮ মে) রাত ৯টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলায় সোবহানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তুষার (২৫) চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের কাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত পৌনে ৯টার দিকে তুষার ও তার বন্ধু হাসান চাটখিল থেকে লক্ষ্মীপুরের দত্তপাড়া নামক স্থানে যাওয়ার পথে চাটখিলের সোবহানপুর এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। এতে ওই মোটরসাইকেল থাকা হাসানও গুরুত্বর আহত হয়। স্থানীয় লোকজন আহত হাসান কে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।

বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে তুষার ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা